দেশে ফের ভূমিকম্প অনুভূত

দেশে ফের ভূমিকম্প অনুভূত
শেরে বাংলা নগরে অবস্থিত আবহাওয়া ভবন। ছবি: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট
Advertisement
Advertisement

দেশে ফের ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে  ৩ দশমিক ৩ মাত্রার এ কম্পন রেকর্ড করা হয়।

এদিন দুপুরে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।

পরে বিকালে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান, এটি একটি স্বল্প মাত্রার ভূমিকম্প।

এর আগে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারান। দেশের বিভিন্ন জেলায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad