দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকার ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এচিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (৩ জন)। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

নতুন শনাক্ত ৯৫০ জন সন্দেহজনক রোগীর মধ্যে সর্বোচ্চ ঢাকায় ৪০৯ জন এবং চট্টগ্রামে ২২২ জন শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১১৯ জন, সিলেটে ৬২ জন, খুলনায় ৪৭ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১৮ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।

আরও পড়ুন

একই ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৫৪ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৮ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২২,১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মোট ১৫,১৯৪ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।

এই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ৭১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা ও বিভাগ বিবেচনায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু ও আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ পর্যন্ত মোট ১০৪,৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০১,০৫৬ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad