দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান তারেক রহমানের

দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দেশের উন্নতি নিশ্চিতে যেকোনো মূল্যে দুর্নীতির লাগম টেনে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। যদি সরকার গঠন করতে পারি, তবে শুরুতেই দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে।’

রোববার বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি দাবি করেন, দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি। অতীতে লাগাম টেনে ধরেছে, ভবিষ্যতেও পারবে।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল সেভাবেই এখন অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন শেষ দিন পর্যন্ত, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।

এ সময় দেশবাসীকে ঐকব্যদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, দেশ গড়ার কাজ করতে হলে, মানুষের অবস্থান পরবির্তন করে ভালো অবস্থানে নিতে হলে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে।

তিনি বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারে। গণতন্ত্রই পারে সব ষড়যন্ত্র রুখে দিতে। প্রতিটি ক্ষেত্রে এখন অরাজকতা বিরাজ করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad