দুই লাখ টন তেল নিয়ে বন্দরে দুই জাহাজ: চিফ হুইপ

দুই লাখ টন তেল নিয়ে বন্দরে দুই জাহাজ: চিফ হুইপ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে।

বুধবার জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। চিফ হুইপ দুঃখ প্রকাশ করে বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবরটি গুরুত্ব দিয়ে প্রচার করা হলেও তেলবাহী জাহাজ আসার ইতিবাচক সংবাদটি গণমাধ্যমে সেভাবে আসেনি।

এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং সংবিধান সংশোধন নিয়ে কথা বলেন।

তিনি জানান, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান শক্ত করতে আরবি, মান্দারিন, ইতালিয়ান, কোরিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বৈশ্বিক ভাষা হিসেবে ইংরেজি শেখাকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বর্তমানের মতপার্থক্য দূর করে সরকারি ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে দেশের গণতন্ত্র সুসংহত করতে সম্মিলিত প্রস্তাব আনবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad