হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হাসপাতালে ভর্তি হাম রোগে আক্রান্ত এক শিশুর পাশে তার মা। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মৃত তিনজনের মধ্যে দুইজন সন্দেহভাজন ও একজন ল্যাবরেটরিতে নিশ্চিত হাম রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩২ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং ৭৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।

এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৬ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৮ জন।

আরও পড়ুন

গত এক মাসের (১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৬) পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৬১ জনে। এর মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ১২ হাজার ৩১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৭২ জন।
রোগের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত এক মাসে নিশ্চিত হামে ৩২ জন এবং সন্দেহভাজন হামে ১৬৬ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা বিভাগে সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫০৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং ২ জন সন্দেহভাজন ও ১ জন নিশ্চিত রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে ২৬১ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১০০ জন, খুলনায় ৭০ জন এবং বরিশালে ৬৫ জন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮ হাজার ২৬৩ জন এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৭৪৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ তৎপরতা চালাচ্ছে এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad