হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের তেল সরবরাহে বাধা দেওয়া হলে ইরান আরও বেশি আঘাত হানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স জানিয়েছে তিনি সতর্ক করে বলেছেন, ‘ইরান যদি বিশ্বের জ্বালানি সরবরাহ—বিশেষ করে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরও অনেক অনেক কঠোরভাবে আঘাত করবে।’
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে এক লিটার তেলও যেতে দেবে না বলে জানায় ইরানের রেভুলিউশনারি গার্ড। তারই পরিপ্রেক্ষিতে একথা বললেন ট্রাম্প।


