তিন দিন পেছাল চাকসু নির্বাচন

তিন দিন পেছাল চাকসু নির্বাচন
চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে সাজ সাজ রব। ছবি: মোহাম্মদ জায়েদ/টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) তারিখ পরিবর্তন করা হয়েছে। ১২ অক্টোবরের পরিবর্তনে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর ।

মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান।

তিনি বলেন, ‘চাকসু নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় কম সময় পাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনারদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর।’

এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

অধ্যাপক আরিফুল হক আরো বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও পরদিন থেকে দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে। এতে প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন পাঁচদিন। প্রচারণার সময় বাড়িয়ে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয় নির্বাচনে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল সর্বমোট এক হাজার ১৬৪টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad