বাবা তারেক রহমানের সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করে তার গুণের বর্ণনা দিয়েছেন মেয়ে জাইমা রহমান।
শুক্রবার নিজের ফেসবুক পেজে জাইমা লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সকলের মনে বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতে পারদর্শী। অনেক সময় তারা হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’
তিনি আরও বলেছেন, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনি সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’
জাইমা রহমানের মন্তব্য অনুযায়ী, তারেক রহমানের দেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেম তাকে বর্তমান অবস্থানে পৌঁছে দিয়েছে।
তিনি লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাল্লাহ।’


