জাতীয় প্রতিরক্ষা জোরদারে তরুণ-তরুণীদের কারাতে-আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ওই ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে মোট ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের কারাতে, জুডো, তায়কোয়ান্ডো ও আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে।


