রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করেছে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তাহামসের দ্বিতীয় আউটলেট। সম্প্রতি সন্ধ্যায় বসুন্ধরা সিটির লেভেল ফাইভের এ ব্লকে আউটলেটটির উদ্বোধন করেন মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া, নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল।
উদ্বোধন উপলক্ষে পুরো সপ্তাহজুড়ে তাহামসের বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাহামসের উদ্যোক্তা ইসরাত সুলতানা তোহফা বলেন, ‘গ্রাহকরা এখানে যেকোনো সাইজের নান্দনিক ও কাস্টমাইজড ডিজাইনের টি-শার্ট, পানির বোতল, মগ ও ফটোফ্রেম পাবেন।’
২০২০ সালে অনলাইনে টি-শার্ট বিক্রির মাধ্যমে তাহামসের যাত্রা শুরু হয়। উদ্যোক্তা তোহফা তার স্বামী কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ শুরু করেছিলেন।
অল্প সময়েই ব্র্যান্ডটি জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে তাহামসের পণ্য তালিকায় রয়েছে পাঞ্জাবি, জিন্সসহ সব বয়সীদের জন্য নানাধরনের পোশাক।


