ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এই মশাবাহিত রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটিতে তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, দক্ষিণ সিটিতে ১৫২ জন, ঢাকার সিটি এলাকার বাইরে ২১৯ জন, চট্টগ্রামে ৯৯ জন, বরিশালে ১২৮ জন, খুলনায় ৬৮ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৪৩ জন এবং সিলেটে ৫ জন রোগী রয়েছেন।

আরও পড়ুন

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ৯৫৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ফলে এ বছর মোট ৭১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৯৯২ জন। গত বছর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন।

আর ২০২৩ সালে দেশে রেকর্ড ১ হাজার ৭০৫ জন মারা যান এবং মোট আক্রান্ত ছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad