যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

যশোরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে মনিরামপুরে ধীন বাকোশপুর বাজারে এ দুর্ঘটনা  ঘটে।  নিহত রনজিত কুমার (৪৯) ও পাপিয়া দাস (৪০) মনিরামপুরের চাঁদপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঝিকরগাছা থেকে মোটরসাইকেলযোগে মনিরামপুর যাওয়ার পথে বাকোশ বাজার পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন নারীকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানা জানিয়েছেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় ঘাতক চালক ও ইঞ্জিনচালিত ট্রলি পুলিশ হেফাজতে রয়েছে। এখন পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad