ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ডাকসুতে মুক্ত ও স্বাধীন, নিরপেক্ষ ভোট দেয়ার প্রথম সুযোগেই মানুষের ভেতরকার ইসলামবোধের প্রস্ফুটন হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে।
বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম দীর্ঘদিন নির্বাচনী সংস্কৃতি থেকে দুরে ছিল। তারা ভোট দিতে পারে নাই। এমন বাস্তবতায় ডাকসু নির্বাচন জাতির জন্য একটি আশার আলো হয়ে থাকবে।’
চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্মের প্রতি ভালোবাসা এবং জীবন পরিচালনায় ধর্মের প্রধান্য বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিয্য ও সংস্কৃতি। এটিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই।’


