কাতারে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কাতারে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ফটো
Advertisement
Advertisement

কাতারের আমিরের শোকবার্তা হস্তান্তর করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। বুধবার দিবাগত রাত ৩টায় তিনি দোহা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই দুপুরে দোহায় পৌঁছান।

তিনি কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে তার পুত্র কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad