রাজধানীতে তিন সাংবাদিককে ঘিরে মব সৃষ্টির চেষ্টা

রাজধানীতে তিন সাংবাদিককে ঘিরে মব সৃষ্টির চেষ্টা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতালের সামনে আল মদিনা রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিক মুন্নী সাহা, জয় ই মামুন ও প্রভাষ আমিনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বুধবার রাতে রেস্টুরেন্টের ভিতরে একদল লোক তিন সাংবাদিককে ঘিরে রাখে। এ সময় সেখানে উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। খবর পেয়ে অন্যান্য সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের উপস্থিতি ও সহকর্মীদের তৎপরতায় তিন সাংবাদিক নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad