কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছর ২৫ ফেব্রুয়ারি দলটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম (ভিপি), সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান বিপ্লব। সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ, মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি। কোষাধ্যক্ষ আহমেদ সোয়েব সোহেল।
বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. নীলুফা পারভীন।
পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পর্যায়ের সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, সহসম্পাদক ও ৬৪ জন সদস্যসহ মোট ১৫১ জন রয়েছেন।
সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। এই কমিটি মহানগর বিএনপিকে শক্তিশালী করবে।’ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতি দেন।
সভাপতি উদবাতুল বারী আবু বলেন, ‘কমিটি অনুমোদন পাওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। এই কমিটির মাধ্যমে মহানগর বিএনপি অতীতের চেয়ে সুসংগঠিত, সুশৃঙ্খল ও কার্যকরভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।’


