নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নরসিংদীর রায়পুরায় নাসির মিয়া (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির জংলী শিবপুর এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে জংলী শিবপুর বাজার এলাকায় মব সৃষ্টি করে দেওয়া গণপিটুনিতে নাসির গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য জানাতে পারেনি নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, রাত ৮টার দিকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেলেও হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad