জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
Advertisement
Advertisement

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি)।

স্থানীয় সময় বৃহস্পতিবার তারা দাবি করে, তারা জর্ডানের আজরাক ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, আইআরজিসি আজরাক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে। ওই ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্য ও কার্যক্রম পরিচালিত হয়।

তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জর্ডানও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, জর্ডানের পাশাপাশি কুয়েতে অবস্থিত আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের একটি সমাবেশ এবং একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে আইআরজিসি।

আলি আল সালেম বিমানঘাঁটিতেও মার্কিন সামরিক সদস্য ও কার্যক্রম রয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড বা প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad