ট্রাম্পকে নোবেল শান্তি পদকটি উপহার দিলেন মাচাদো

ট্রাম্পকে নোবেল শান্তি পদকটি উপহার দিলেন মাচাদো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্যক্তিগত বৈঠকে এ উপহার তুলে দেন তিনি। এদিনই ট্রাম্পের সঙ্গে তার প্রথম সরাসরি দেখা হয়।

বৈঠক শেষে দিনটিকে ভেনেজুয়েলার জনগণের জন্যঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন মাচাদো।

বিশেষ অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে আটক করার এবং মাদক পাচারের মামলায় অভিযুক্ত করার কয়েক সপ্তাহ পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

হোয়াইট হাউস থেকে বের হওয়ার পর মাচাদো সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা রাখতে পারি।’

আরও পড়ুন

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি পদকটি তাকে উপহার দিয়েছেন।

যদিও নোবেল কমিটি গত সপ্তাহে স্পষ্ট করে জানিয়েছে যে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরস্থায়ী।’

উপহার পেয়ে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মাচাদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই পুরস্কার গ্রহণ করা পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন। মাচাদোকে একজন অসাধারণ নারী হিসেবেও বর্ণনা করেন তিনি।

অবশ্য মাচাদোকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে এখনো স্বীকার করেননি ট্রাম্প। বরং তিনি এখন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান এবং মাদুরোর সাবেক ভাইসপ্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গেই দেশটির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad