রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বুধবার ১৪৭৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৬টি ট্রাক, ১৭টি ক্যাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬টি বাস, ১২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১১টি বাস, ১ টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ২৯৭টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, ৫টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৯৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৫টি গাড়ি ডাম্পিং ও ২১২টি গাড়ি রেকার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ডিএমপি।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


