সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন জাতীয় সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’

শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙা উপজেলার সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘অতীতের নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশের সুযোগ ও গণতান্ত্রিক চর্চা আরও বিস্তৃত হয়েছে।’

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামীর দেশ পরিচালনার বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার চেষ্টা চলছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম, ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad