বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সহযোগীসহ মিয়ানমারের ২ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
থানচি থানার ওসি কানন সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থানচি উপজেলার বংকু পাড়া ক্যাম্পের বিজিবি জওয়ানরা তাদের আটক করে। রাতেই তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জানান, আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মা তুন যং ম্রো (২০) ও মা তুন ইয়াং ম্রো (২১) এবং থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)।
ওসি কানন সরকার জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


