ডিএনসিসি ও গুলশান সোসাইটির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

ডিএনসিসি ও গুলশান সোসাইটির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু
শুক্রবার বিকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রমের উদ্বোধন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার বিকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হবে। এর পাশাপাশি ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, শুধু অসচেতনতা এবং দায়িত্বহীনতার কারণে গত তিন বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে, যা খুবই উদ্বেগজনক ও হতাশাজনক। সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই মৃত্যু এড়ানো সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধ কোনো নির্দিষ্ট সময়ের বিষয় নয়, তাই গুলশান সোসাইটি বছরব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহসভাপতি আব্দুল মাজেদসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad