মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২
রাজধানীর মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া ১২ জন। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল হাসান (৬৫), মাহবুব (১৯), আরিফ (১৯), লিটন আলী (২৮), মো. সোহাগ হোসেন (২৩), মো. হালিম (৪২), মো. ইব্রাহীম (২৪), মো. জোবায়ের আহম্মেদ অপু (২৭), আব্দুর রহিম (২৬), মো. ইমরান (২৪), মো. মানিক (২০) এবং মো. সোহেল (২৫)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad