নেত্রকোনায় ট্রেন থেকে পড়ে পোশাককর্মী নিহত

নেত্রকোনায় ট্রেন থেকে পড়ে পোশাককর্মী নিহত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনায় চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে মুহিদ খান (২২) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে পৌর শহরের রাজুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিদ জেলার মোহনগঞ্জ উপজেলার বড়পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন মুহিদ। ট্রেনের টিকিট না পাওয়ায় তিনি দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ভোরে ঘুমের ঘোরে হাত ছুটে তিনি নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার একটি পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বাকি অংশ পাশের একটি ডোবায় তলিয়ে যায়। স্থানীয়দের খবরে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের ভাই দেওয়ান রিয়াদ বলেন, ‘ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফিরছিল মুহিদ। দরজার পাশে দাঁড়িয়ে আসার সময় ভোরে ঘুমে চোখ লেগে হাত ছুটে যায়। এতে রাজুর বাজার এলাকায় সে ছিটকে পড়ে। খবর পেয়ে আমরা নেত্রকোনায় ছুটে আসি।’

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad