কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের মহেশখালীয় পাড়া সমুদ্র সৈকত ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সাথে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি এবং এখনো পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটির মরদেহটি সমুদ্রের ঢেউয়ে ভেসে সৈকতে উঠে এসেছে।


