টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিহতদের মধ্যে একজন রবিউল আলম। ছবি: টাইমস
Advertisement
Advertisement
কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, পাহাড়ি ডাকাত দল অপহরণের পর তাদের হত্যা করেছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কাঠুরিয়ারা প্রথমে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
নিহতরা হলেন, কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আলম। তারা সবাই শীলখালীর বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কাদের বলেন, ‘সকালে পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়। নিহতদের মধ্যে একজন আমার আত্মীয়।’
এ ছাড়া বাকিদেরও একইভাবে পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটতে পারে। নিহতদের মধ্যে মুজিব নামে একজন চিহ্নিত ডাকাত রয়েছে। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। গহীন পাহাড়ের ভেতর থেকে তিনজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad