পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: বাংলাবান্ধা স্থলবন্দর ৩ দিন বন্ধ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: বাংলাবান্ধা স্থলবন্দর ৩ দিন বন্ধ
Advertisement
Advertisement

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে ৩ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ ও ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্দরে কার্যক্রম বন্ধ থাকবে। তারপর শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার সকাল থেকে আবার বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধের সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশ সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণে ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটির দিনসহ মোট ৪ দিন স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারীদের গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad