ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বুধবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডজ অধিনায়ক শাই হোপ। চট্টগ্রামের সাগরিকায় প্রথম ম্যাচে হারায় দ্বিতীয় ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের টিকে থাকার লড়াই।
দ্বিতীয় ম্যাচের একাদশে কেবল একটি বদল এসেছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, ফিরেছেন জাকের আলী অনিক। তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
উইন্ডিজ এই ম্যাচে ভাঙেনি উইনিং কম্বিনেশন, খেলতে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রস্টোন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও খারি পিয়েরে।


