ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই: পরিবহন মন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই: পরিবহন মন্ত্রী
Advertisement
Advertisement

ঈদে ঘিরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘এই ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হবে।’

সোমবার রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রোববার রাত থেকেই সব পাম্পে তেল দেওয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।

এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে উল্লেখ করে তিনি জানান, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। তারপরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পরিবহন মন্ত্রী।

ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগ পেলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad