ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
নিহত বাইসাইকেল আরোহীর মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় মুফা মালিথা (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার উপজেলার গাবলা এলাকায় ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফা মালিথা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, এদিন সকালে মুফা মালিথা বাইসাইকেলে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুফা মালিথাকে মৃত ঘোষণা করেন।

এ সময় দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে জানান ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর