জাবিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাবিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার জাবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাবি উপাচার্য বলেন, ‘ছাত্রদল সবসময় একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা রেখে এসেছে। জাবি ছাত্রদলও সবসময় বিচক্ষণতা, সাহসিকতা এবং নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করেছে। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনেও তাদের ভূমিকা অনস্বীকার্য।’

তিনি আরও বলেন, ‘জাবি ছাত্রদলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়নি। জাকসু পুনরুজ্জীবনের ক্ষেত্রেও তাদের ভূমিকা প্রশংসনীয়। তবে যদি নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে কিছু ঘটে থাকে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য বলেন, ‘স্বাধীনতার পর জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কৃষি ও অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যায়। দেশের ভঙ্গুর অবস্থায় নিজ হাতে পুনর্গঠনের কাজ শুরু করেন। তাই জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad