পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য ‘শূন্য’ ঘোষণা একতরফা সিদ্ধান্ত: বিএমবিএ

পাঁচ ব্যাংকের শেয়ারমূল্য ‘শূন্য’ ঘোষণা একতরফা সিদ্ধান্ত: বিএমবিএ
৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাঁচটি একীভূত ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ারমূল্য ‘শূন্য’ ঘোষণা করার বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে ‘কঠোর ও একতরফা’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

সংগঠনটি বলছে, এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী এবং তা পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের বিনিয়োগ ব্যাংকগুলোর এই সংগঠনটির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব কথা বলা হয়েছে।

বিএমবিএ বলেছে, ‘সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, পাঁচটি ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ারমূল্য শূন্য হিসেবে গণ্য করা হবে। এই ঘোষণার পর সংশ্লিষ্ট শেয়ারহোল্ডাররা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন, যেহেতু তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে বিনিয়োগ করে আসছেন এবং সকল বিধি-বিধান মেনে চলেছেন।’

আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এবং দায়িত্বকে সম্মান জানানোর পাশাপাশি বিএমবিএ মনে করে, দীর্ঘদিন ধরে সাধারণ বিনিয়োগকারীরা নিয়মমাফিক বিনিয়োগ করেছেন, তাদের শেয়ারমূল্য একযোগে ‘শূন্য’ ঘোষণা করা একটি কঠোর এবং একতরফা সিদ্ধান্ত।

আরও পড়ুন

বিএমবিএ মনে করে, এই সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তাদের মতে, শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য একটি স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠন করা উচিত ছিল। চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেয়ারহোল্ডারদের মতামত এবং ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেওয়া প্রয়োজন। একীভূতকরণ বা পুনর্গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি ক্ষতিপূরণ বা সমন্বিত সমাধান কাঠামোও বিবেচনা করা উচিত।

বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক সংস্থাগুলো বিষয়টি মানবিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে বলে প্রত্যাশা বিএমবিএর।

এতে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় থাকবে এবং বিনিয়োগকারীদের ন্যায্য অধিকারও সংরক্ষিত থাকবে বলে মত সংগঠনটির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad