পুরান ঢাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসে আগুন

পুরান ঢাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসে আগুন
আগুন দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

‎‎মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গেন্ডারিয়া থানার সূত্রাপুর লোহার পুল নতুন রাস্তা ফায়ার সার্ভিস গেটের সামনে মালঞ্চ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এর আগে, গত সোমবার রাতে ঢাকায় তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে যায়।

আরও পড়ুন

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে, তবে ঢাকায় আশঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার ঢাকা মহানগরের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত তিন দিনে ঢাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে, আর ঝটিকা মিছিল হয় ১৪টি। এসব কর্মসূচিতে জড়িত ৫৫২ জন গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারদের অধিকাংশ ঢাকার বাইরে থেকে আসা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad