জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বৃহস্পতিবার

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বৃহস্পতিবার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এদিন দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রযেছে। এ বৈঠকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad