জয়ের ‘সুন্দর’ ব্যাটিংয়ের দিনে সাদমানের আফসোস

জয়ের ‘সুন্দর’ ব্যাটিংয়ের দিনে সাদমানের আফসোস
সিলেট টেস্টে ওপেনিংয়ে ১৬৮ রানের জুটি গড়েছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ওপেনিং জুটিতে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের ১৬৮ রানের জুটি। টেস্টে  ওপেনিং জুটিতে এক ইনিংসে গত ১০ বছরেও এত রান দেখেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে এই রেকর্ড জুটিতেই ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বুধবার এগিয়ে থাকার দিনে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন জয়, তবে ২০ রানের জন্য নিজের তৃতীয় সেঞ্চুরি মিস করেছেন সাদমান।

নিজের সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও ক্যারিয়ার সেরা ১৬৯* রানে অপরাজিত থেকে দিন শেষ করা জয়ের জন্য বেশ খুশি সাদমান। ৯ চার ও এক ছক্কায় ৮০ রানে আউট হওয়া সাদমান সংবাদ সম্মেলনে বলেন, ‘আলহামদুলিল্লাহ, জয় অনেক সুন্দর ব্যাটিং করছে। এখনও জয় আছে। তো আশা করি বা দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’

গেল ছয়-সাত মাসে ৭০ পেরোনো বেশ কিছু ইনিংস আছে সাদমানের। তবে উইকেটে থিতু হয়েও বাঁহাতি এই ওপেনার সেঞ্চুরির দেখা পাননি। আইরিশদের বিপক্ষেও থামতে হয়েছে সেঞ্চুরির আগে। এ নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা, প্রশ্নের উত্তরে সাদমান বলেন, ‘তা তো অবশ্যই। সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। তো আলহামদুলিল্লাহ, মানে যতটুকু আল্লাহ দিচ্ছেন, তো ওটা নিয়েই। আমি চেষ্টা করব যে নেক্সট যদি হয়, পরে ওরকম জায়গা সেট হতে পারি, তো চেষ্টা করব বড় করার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad