গুলশান সোসাইটির নির্বাচনে ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
এর মাধ্যমে ওমর সাদাত পুনরায় দুই বছরের জন্য সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং দীর্ঘদিনের পরিচিত এক নগর অধিকারকর্মী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত কমিটিতে মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী মুজিবুর রহমান মৃধা। প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে সোসাইটির ১২তম নির্বাহী কমিটির এই নির্বাচন মঙ্গলবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহসভাপতি হিসেবে আব্দুল মাজেদ মিয়া, কোষাধ্যক্ষ হিসেবে ইভা রহমান আলি আশফাক, যুগ্ম মহাসচিব হিসেবে খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মাহফুজুল আজম রোমেল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং জাফরুল ইসলাম। আগের ধারাবাহিকতা বজায় রেখে নতুন এই কমিটি গুলশানের নাগরিক সেবা, নিরাপত্তা, পরিবেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


