গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল।
তবে অনিবার্য কারণবশত ওই তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


