বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চীনের বেইজিংয়ে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত ঐশ্বর্যকে তুলে ধরতে ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনির সঙ্গে মঞ্চে থাকছে অনিক হাসান। সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের সংগীতের প্রবাদপ্রতিম কিংবদন্তি লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনের গানের সঙ্গে সমসাময়িক রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করবেন শিল্পীরা।’
বাংলাদেশের সাংস্কৃতিক ঐশ্বর্য ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী—এমন প্রত্যাশাও করা হয় ওই পোস্টে।


