ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) সদস্যদের অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার ও সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণে ক্র্যাবের ৪৮ জন প্রতিবেদক অংশ নেন।

রোববার প্রশিক্ষণের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার (পিএসসি), ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন (বিএফএম-বার), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন (বিএফএম) এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ সংশ্লিষ্টরা।

সোমবার সমাপনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad