১০০ টাকার প্রাইজবন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত
Advertisement
Advertisement

একশ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পেয়েছে ০৭৮৬৩৪৫ নম্বরের প্রাইজবন্ড, আর দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৯১১৮২৯ নম্বর।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত এ ড্রতে বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮৫টি সিরিজ অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি সিরিজে একই নম্বরের প্রাইজবন্ড সংশ্লিষ্ট পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

ড্রতে তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে দুটি নম্বর, চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে দুটি নম্বর এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে ৪০টি নম্বর ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ৮৫টি সিরিজে মোট ৩ হাজার ৯১০টি পুরস্কার বিতরণ করা হবে।

প্রাইজবন্ড ড্র কমিটি জানিয়েছে, ড্রয়ের তারিখের কমপক্ষে ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলো এ ড্রয়ের আওতায় এসেছে। এ ছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে উৎসে ২৫ শতাংশ কর কেটে রাখা হবে।

আরও পড়ুন

যেসব নম্বর পুরস্কার পেয়েছে:

প্রথম পুরস্কার (প্রতি সিরিজে ১টি, ৬,০০,০০০ টাকা): ০৭৮৬৩৪৫

দ্বিতীয় পুরস্কার (প্রতি সিরিজে ১টি, ৩,২৫,০০০ টাকা): ০৯১১৮২৯

তৃতীয় পুরস্কার (প্রতি সিরিজে ২টি, প্রতিটি ১,০০,০০০ টাকা): ০৪৮৬১৮১, ০৭০০৭২৫

চতুর্থ পুরস্কার (প্রতি সিরিজে ২টি, প্রতিটি ৫০,০০০ টাকা): ০১০১৫৭১, ০৬৭৭৫৪৮

পঞ্চম পুরস্কার (প্রতি সিরিজে ৪০টি, প্রতিটি ১০,০০০ টাকা): ০০৫০৪১৮, ০১১৫১৮১, ০১৩৯৩৮০, ০১৪৬১২৭, ০১৫২৪৮০, ০১৮৫৬৪৮, ০২৯৩৫২৫, ০৩০৭৯০৯, ০৩১১২০৩, ০৩৯৩১৮৭, ০৪৫৪৮৯৪, ০৪৮৩৬৪৬, ০৫০৫৯৭৬, ০৫৩৪৮১১, ০৫৪২৯৬২, ০৫৪৪৭০৭, ০৫৫৯৯৫৮, ০৫৮৮১৫৬, ০৬০৫৯২৬, ০৬৫৪৪১৫, ০৬৬৯০২১, ০৭০৬১৭৮, ০৭৪০১৯৪, ০৭৫৮৮৬৯, ০৭৬০৩৫৯, ০৭৭৫১৫২, ০৮০৮৬৫১, ০৮২৫৩৪৫, ০৮৪২৯০৪, ০৮৭০৪১৭, ০৮৭৮৪৪২, ০৮৯১২০৯, ০৯০০৭৮৮, ০৯১২২০৯, ০৯২৪৬৫৬, ০৯৪৬৫৬৩, ০৯৫২৮২৭, ০৯৬৭৪২০, ০৯৭০৭৪৯, ০৯৭৯০৪১।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad