গণভোট নিয়ে দলগুলোর বিভেদে উদ্বেগ: আইন উপদেষ্টা

গণভোট নিয়ে দলগুলোর বিভেদে উদ্বেগ: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

গণভোট নিয়ে বিভিন্ন দলের বিভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার আহ্বানে হওয়া উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এসব কথা উঠে আসে। সভা শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, ‘গণভোট কবে অনুষ্ঠিত হবে, কী বিষয়ে অনুষ্ঠিত হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে সভার অভিমত।’

তিনি আরও বলেন, ‘দলগুলোকে নিজ উদ্যোগে নিজেরা আলাপ আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ।’

আইন উপদেষ্টা বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত আরও একবার ব্যক্ত করে সভায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনও সুযোগ নেই সেটা সবার বিবেচনায় রাখা প্রয়োজন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর