অনেকটা তড়িঘড়ি করে আজ সোমবার দুপুরে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। দলের একজন নেতা জানিয়েছেন, এই বৈঠকের নির্দিষ্ট কোন আলোচ্যসূচি নেই। তবে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এই নেতা জানান, স্থায়ী কমিটির বৈঠকের পর পরই দলের বিভাগীয় সাংগঠনিক কমিটির বৈঠক হবে। দুটি বৈঠকেই ভার্চ্যুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অবশ্য দলেরেআরেকজন নেতা জানান, গত দুদিন ধরে জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মনোভাব এবং জামায়াতে ইসলামীর অবস্থান সম্পর্কে আলোচনা করতেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।


