এখন থেকে ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা 

এখন থেকে ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা 
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশ অনুসারে গত ১৫ ডিসেম্বর তারিখ থেকে প্রধান শিক্ষকরা নতুন স্কেলে বেতন-ভাতা সুবিধাদি পাবেন।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো। জারির তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ ডিসেম্বর তারিখে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘প্রধান শিক্ষকদের পদ আগেই দশম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছিল। এখন জিও জারি হলো। এতোদিন আমরা ১১তম গ্রেডেই বেতন তুলেছি। ১৫ তারিখ থেকে জিও জারি হওয়ায় এখন আমরা ১০ গ্রেডে বেতন-ভাতা তুলব।’

দশম গ্রেড বাস্তবায়ন করার অন্তর্বর্তী সরকার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রধান শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad