ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর কেওটখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ঢাকার মুগদা থানার মদিনাবাগের হারু মিয়ার ছেলে আরিফ (৪০) এবং ফরিদপুরের বাসিন্দা মামুন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকার দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad