খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

খুলনায় ধান কাটা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এ সংঘাতের ঘটনা ঘটে। এ সময় অন্তত চারজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিহত নুর আলম (৫৬) উপজেলার ইকরাম শেখের ছেলে। তিনি স্থানীয় বিএনপি নেতা সাইফুল মোড়লের অনুসারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিলে ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের অনুসারী এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

আরও পড়ুন

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের সময় নুর আলম শেখ গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষে আহত হিজমুল্লাহ সোহেল রানা (৪০), মুসা শেখ (৩০), মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইনকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেরখাদা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, দুই নেতার মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। তারা উভয়ই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad