খুলনায় এনসিপি নেতাকে গুলির পর যশোর সীমান্তে কড়াকড়ি

খুলনায় এনসিপি নেতাকে গুলির পর যশোর সীমান্তে কড়াকড়ি
যশোর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গুরুতর আহত হওয়ার পর যশোর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য আসামিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করেছে।

বিজিবি জানিয়েছে, সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়।

একই সময়ে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সীমান্তের সেসব অংশ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

ওইসব অংশে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad