বাংলাদেশে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

বাংলাদেশে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
Advertisement
Advertisement

বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন দেশটির নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে এখানকার জনগণই সিদ্ধান্ত দেবে।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন রাষ্ট্রদূত।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক সংবাদ প্রকাশের পর রাজনীতি বা নির্বাচনী মাঠে নানা মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামীর ‘গোপন আঁতাতে’র অভিযোগ ওঠে।

ব্রেন্ট বলেন, বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধিত্ব করার জন্য যাদেরকে নির্বাচন করবে যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।’

আরও পড়ুন

সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সিইসি ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন নীতি, প্রক্রিয়া ও প্রস্তুতি বিষয়েও ব্যাখ্যা করেছেন।

আগামী নির্বাচনের জন্য অপেক্ষার কথা জানিয়ে ব্রেন্ট বলেন, ‘দেখতে চাই এবারের নির্বাচনে ফলাফল কী আসে।’

গত সপ্তাহে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘তার আশা, এবারের নির্বাচন উৎসবমুখর হবে। আমিও আশা করি, উৎসবমুখর নির্বাচন দিনে বাংলাদেশের জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং একটি সফল নির্বাচন হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad