[live_update time=”রাত ০৩.৩০” title=”ইরানের নতুন সর্বোচ্চ নেতা হচ্ছেন খামেনির ছেলে মোজতবা”]
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা।
বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদ শহরে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বুধবার বার্তাসংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।
৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল।
জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফারস নিউজ।
[/live_update]
[live_update time=”রাত ০২.১৩” title=”ইরানের প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ ভবনে হামলা”]
ইরানের কোম শহরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর সচিবালয় ভবনে হামলার পরের চিত্র দেখা গেছে। বিবিসি জানিয়েছে, দুইটি ভিডিও কোমের বাসিজ স্কয়ার এলাকায় ধারণ করা হয়েছে এবং পাশের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত। শনিবার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্ধারণের দায়িত্ব এখন এই পরিষদের ওপর।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ভবনটি পুরনো এবং বর্তমানে পরিষদের অধিবেশনগুলোর জন্য ব্যবহার করা হচ্ছিল না।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলার আগেই ভবনগুলো খালি করা হয়েছিল, ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
[/live_update]
[live_update time=”রাত ০২.০৯” title=”ইরানে স্কুলে হামলা: ১৬৮ শিক্ষার্থীর মধ্যে ৬৯ জনের পরিচয় অজানা”]
দক্ষিণ ইরানের মিনাব শহরের ‘শাজারেহ তাইয়েবাহ’ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলায় নিহত হয়েছে ১৬৮ জন শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে ৬৯ জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ৯৯ জন শিক্ষার্থীর পরিচয় পুরোপুরি শনাক্ত করা হয়েছে এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কেন্দ্রের প্রধান হোসেন সাদেকি তাসনিন নিউজ এজেন্সিকে বলেন, নিহত ১৬৮ শিক্ষার্থীর মধ্যে ৯৯ জনের পরিচয় যাচাই করা হয়েছে। বাকি ৬৯ জনের পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারের ডিএনএ নমুনা প্রয়োজন।
গত ২৮ ফেব্রুয়ারি এই স্কুলটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালায়। ক্লাস চলাকালীন ঘটানো এই হামলায় ১৬৮ শিশু নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছে।
[/live_update]
[live_update time=”রাত ০১.৪১” title=”বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবিলার সক্ষমতা আছে, যুক্তরাষ্ট্রকে জবাব স্পেনের”]
ইরানে হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সঙ্গে সব বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়ার পর স্পেনের পক্ষ থেকে পাল্টা জবাব এসেছে।
স্পেনের সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্মান করতে হবে।
তারা আরও জানিয়েছে, দেশের ‘বাণিজ্য নিষেধাজ্ঞা মোকাবিলার সক্ষমতা আছে’।
সূত্র: রয়টার্স
[/live_update]
[live_update time=”রাত ০১.৩৩” title=”রকেট-ড্রোন হামলার অভিযোগে হিজবুল্লাহর ১২ সদস্য আটক”]
লেবানন থেকে ইসরায়েল অভিমুখে রকেট ও ড্রোন ছোড়ার অভিযোগে হিজবুল্লাহর ১২ সদস্যকে আটক করেছে লেবানিজ সেনাবাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের গ্রেপ্তারে বিচারবিভাগীয় নির্দেশ জারির পর এই পদক্ষেপ নেওয়া হয়।
লেবানিজ ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, একটি চেকপোস্টে ওই ১২ সদস্যকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল-জাদিদ টিভি অজ্ঞাতনামা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সামরিক আদালতের সরকারি কমিশনার বিচারক ক্লদ ঘানেম রকেট ও ড্রোন নিক্ষেপকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ লেবাননে ফিরে আসা যানবাহন তল্লাশির জন্য সেনাবাহিনী সিডন জেলার মাসাইলেহ সড়কে একটি চেকপোস্ট স্থাপন করেছে। পাশাপাশি দক্ষিণমুখী গাড়ি পরীক্ষা করতে সিডনের আউয়ালি চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ০১.১৩” title=”ইরানের কুদস ফোর্সের ‘লেবানিজ ইউনিট’ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের”]
তেহরানে এক বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের ‘লেবানিজ ইউনিটের’ ভারপ্রাপ্ত কমান্ডার দাউদ আলী জাদাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দাউদ আলী জাদা লেবাননে ইরানের সব কার্যক্রমের দায়িত্বে থাকা সবচেয়ে জ্যেষ্ঠ ইরানি কমান্ডার ছিলেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ‘লেবানিজ কোর্পস’ মূলত হিজবুল্লাহর নেতৃত্ব ও ইরানের মধ্যে সংযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
আল জাজিরা জানিয়েছে, ইরানের কুদস ফোর্স মূলত দেশটির সীমানার বাইরে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে থাকে।
[/live_update]
[live_update time=”রাত ০১.০৪” title=”ইরানে ১৭০০ নিশানায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের”]
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, ইরানে হামলা শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ১ হাজার ৭০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, এক বিবরণীতে সেন্টকম জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই হামলায় ইরানের নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
[/live_update]
[live_update time=”রাত ০১.০০” title=”ইরানে আমরা খুব ভালো করছি: ট্রাম্প”]
ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসে ন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) কোনো নৌবাহিনী নেই, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের কোনো বিমান বাহিনী নেই, ওটাও শেষ। তাদের আকাশপথে কোনো শনাক্তকরণ ব্যবস্থা নেই, সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
ট্রাম্প আরও বলেন, ইরান এখনো উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে ধারাবাহিকভাবে আঘাত হানছে।
[/live_update]
[live_update time=”রাত ১২.৩৬” title=”স্পেনের সঙ্গে বাণিজ্য ছিন্নের হুঁশিয়ারি ট্রাম্পের”]
ইরানের ওপর হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, ‘স্পেনের সঙ্গে “সব বাণিজ্য বন্ধ” করার নির্দেশ তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে দিয়েছেন।’
তার ভাষ্য, ‘আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘স্পেন খুবই জঘন্য আচরণ করেছে।’
একই ধরনের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যেরও তীব্র সমালোচনা করেন তিনি।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ১২.২৫” title=”আরও কঠিন শক্তি নিয়ে মোকাবিলা করব: নেতানিয়াহু”]
ইরান ও হিজবুল্লাহর ওপর শক্তিশালী আঘাত হানার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মধ্য ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর শক্তিশালী আঘাত চালিয়ে যাচ্ছি। আমাদের পাইলটরা এখন ইরান ও তেহরানের আকাশে এবং লেবাননের আকাশেও উড়ছে।’
হিজবুল্লাহকে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের ওপর হামলা চালিয়ে হিজবুল্লাহ অনেক বড় ভুল করেছে। আমরা ইতোমধ্যে শক্তিশালী জবাব দিয়েছি। সামনে আরও কঠিন শক্তি নিয়ে মোকাবিলা করব।”
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ১২.১৮” title=”যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ধ্বংসের দাবি ইরানের”]
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানের কয়েকটি গণমাধ্যম। তাদের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় ১১০ কোটি ডলার মূল্যের এই সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, ‘এএন/এফপিএস-১৩২’ নামের এই রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা ছিল। এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা হিসেবে পরিচিত।

ইরানের বিভিন্ন গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাডারটি পাঁচ হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে সেটি চিহ্নিত করে সতর্কবার্তা দিত এই ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এটির মাধ্যমে সুরক্ষা সুবিধা পেত বলে প্রতিবেদনে দাবি করা হয়।
খবরে আরও দাবি করা হয়েছে, কাতারের কয়েকজন কর্মকর্তা রাডারের ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন। রাডারটি ২০১৩ সালে স্থাপন করা হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি।
[/live_update]
[live_update time=”রাত ১২.০৮” title=”ইরানে হামলার ‘ঘোর বিরোধী’ চীন, যুদ্ধবিরতির আহ্বান”]
ইরানের ওপর সামরিক হামলার ‘ঘোর বিরোধী’ বলে জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরানের ‘ঘনিষ্ঠ মিত্র’ বেইজিং ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে চীন একটি ‘গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা করেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গিডিওন সারের সঙ্গে আলাপে ওয়াং ই সরাসরি কঠোর নিন্দা জানানো থেকে বিরত থাকলেও তিনি বলেন, চীন ‘আলোচনা ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধান চায়।

ওয়াং ই বলেন, ‘সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দৃশ্যমান অগ্রগতি হচ্ছিল। দুঃখজনকভাবে গোলাগুলির কারণে সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘শক্তিপ্রয়োগ কখনো সমস্যার প্রকৃত সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা ও ভয়াবহ পরিণতি তৈরি করে। সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে ও নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে।’
[/live_update]
[live_update time=”রাত ১১.৫৫” title=”লেবাননে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ”]
লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস বৈরুত চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করেছে।

দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত ও জরুরি–সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। দূতাবাস যখন পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করবে, তখন তা জানিয়ে দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ১০.৪৫” title=”সাইপ্রাসে ড্রোন বিধ্বংসী হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য”]
সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন-বিধ্বংসী সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার মোতায়েন করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা ধ্বংসকারী রণতরী এইচএমএন ড্রাগনকেও ওই অঞ্চলে পাঠানো হবে। যুক্তরাজ্য সাইপ্রাস এবং সেখানে অবস্থানরত ব্রিটিশ সামরিক কর্মীদের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি আরএএফ অ্যাক্রোতিরিতে ইরানের সাম্প্রতিক ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা এল।
সাইপ্রাস সরকারের একজন মুখপাত্রের দেওয়া তথ্যমতে, গতে রোববার রাতে একটি ড্রোন সেখানে আঘাত হানে। যাতে ‘সামান্য ক্ষতি’ হয়েছে এবং সোমবার আরও দুটি ড্রোন মাঝপথে ধ্বংস করা হয়েছে।
[/live_update]
[live_update time=”রাত ১০.৩১” title=”হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানবে ইরান”]
মার্কিন-ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডের জেনারেল ইব্রাহিম জাব্বারি।
তিনি বলেন, ‘আমরা শত্রুকে বলছি যে, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত করার সিদ্ধান্ত নেয়, তবে আমরা এই অঞ্চলের সমস্ত অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের উপরে এবং শিগগিরই তা ২০০ ডলারে পৌঁছবে।’
উল্লেখ্য, বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি হওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের দৈনিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ অর্থাৎ প্রায় দুই কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ পথ দিয়ে যায়।
[/live_update]
[live_update time=”রাত ১০.১৯” title=”ওমানে মার্কিন দূতাবাস কর্মী ও নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ”]
চলমান পরিস্থিতির কারণে ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Update: Due to ongoing regional tensions, U.S. Embassy Beirut will be closed until further notice. All other regular and emergency consular appointments have been cancelled. We will communicate when the Embassy returns to normal operations.
For U.S. Citizen Assistance, contact:… pic.twitter.com/0eS32fqnpn
— U.S. Embassy Beirut (@usembassybeirut) March 3, 2026
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনার বাসভবন বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন।’
আপাতত দূতাবাস বন্ধ থাকবে বলেও সেখানে জানানো হয়েছে।
[/live_update]
[live_update time=”রাত ৯.৫২” title=”ইরানের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক হামলা শেষ করেছে ইসরায়েল”]
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানের বিভিন্ন অবকাঠামোর ওপর তারা যে ব্যাপক হামলা শুরু করেছিল তা শেষ হয়েছে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক আপডেটে তারা বলেছে, মূলত বিভিন্ন অবকাঠামো এবং ইরানি শাসকের অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সাইটগুলোতে আক্রমণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যালাস্টিক মিসাইল তৈরির কেন্দ্রগুলোর ওপর বিশেষ ‘গুরুত্ব’ দেওয়া হয়েছে।

আইডিএফ আরও জানায়, তেহরানে হামলার পাশাপাশি তারা ইরানের ইসফাহান শহরেও যুগপৎ হামলা চালিয়েছে, যা তেহরান থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
বাহিনীটির দাবি, এই হামলাগুলো ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে লক্ষ্য করে চালানো হয়েছে, যার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাখা লঞ্চার এবং মিসাইল মজুত রাখার স্থানগুলোও অন্তর্ভুক্ত ছিল।
[/live_update]
[live_update time=”রাত ৯.০৭” title=”ইরানে অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি”]
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করলেও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকরা ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুসংগঠিত কর্মসূচির প্রমাণ পাননি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত এবং কাঠামোগত কর্মসূচির উপাদান তারা শনাক্ত করতে পারেননি।
তিনি এটাও বলেছেন যে, তেহরানের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম রয়েছে। যা বেসামরিক জ্বালানির প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
গ্রোসি বলেন, ‘এই ধরনের সমৃদ্ধ সংগ্রহ কেবলমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর কাছেই থাকে।’
তবে তিনি জোর দিয়ে বলেন যে, পরিদর্শকরা এমন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি যে ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে, তবে এই মজুত বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।
ইরানের ইউরেনিয়ামের মজুতই উদ্বেগের কারণ জানিয়ে তিনি বলেন, ‘এই মজুতই ছিল আমাদের উদ্বেগের উৎস এবং ওই উপাদান জমা করার পেছনে কোনো স্পষ্ট উদ্দেশ্য ছিল না। সেন্ট্রিফিউজগুলো অনবরত ঘুরছিল এবং আরও বেশি করে ওই উপাদান তৈরি করছিল। যা তাত্ত্বিকভাবে ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট ছিল। কিন্তু তাদের কাছে কি সেগুলো আছে? উত্তর হলো, না।’
[/live_update]
[live_update time=”রাত ৮.৪৩” title=”আগ্রাসন বন্ধ না হওয়া প্রতিরোধ চালাবে ইরান”]
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইরান তাদের প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না এই আগ্রাসন বন্ধ হয়।’
তিনি আরও বলেন, “যদি প্রতিবেশী কোনো দেশের কোনো ঘাঁটি অন্য দেশে আক্রমণ ও আগ্রাসন চালানোর জন্য ব্যবহৃত হয়, তবে সেটিও আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”
[/live_update]
[live_update time=”রাত ০৮.২৯” title=”আকাশসীমা খুলেছে জর্ডান”]
জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কমিশন তাদের আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে সোমবার রাত থেকে কার্যকর হওয়া আংশিক নিষেধাজ্ঞা উঠল।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ঝুঁকির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ০৮.২২” title=”লেবাননে ২ দিনে অন্তত ৪০ জন নিহত”]
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, গত সোমবার ও মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন।
[/live_update]
[live_update time=”রাত ০৮.১৪” title=”ইসরায়েলের কেন্দ্রে মিসাইল ছুড়েছে ইরান”]
মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আল জাজিরা বলেছে, অনুসন্ধান ও উদ্ধারকারী বাহিনী এবং অসংখ্য জরুরি সেবা কর্মীরা মধ্য ইসরায়েলের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হচ্ছে।
[/live_update]
[live_update time=”রাত ০৮.১০” title=”যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি করে ইসরায়েল”]
ব্রিটিশ ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরাই বহু বছর ধরে হ্যাক করে রেখেছিল ইসরায়েল। জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা যখন পাস্তুর স্ট্রিট সংলগ্ন কার্যালয়ে যেতেন, তাদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হতো।
গত শনিবার তেহরানের ওই কম্পাউন্ডেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
প্রতিবেদন অনুযায়ী, একটি নির্দিষ্ট ক্যামেরার অ্যাঙ্গেল ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বিশেষ সুবিধা তৈরি করেছিল। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই কমপ্লেক্সের ভেতরের কার্যক্রম সম্পর্কে ধারাবাহিক তথ্য পেতে তারা জটিল অ্যালগরিদম ব্যবহার করে নিরাপত্তা সদস্যদের ঠিকানা, দায়িত্ব পালনের সময়, কর্মস্থলে যাতায়াতের পথ এবং কাদের নিরাপত্তা দিতেন–এসব বিশদ তথ্য সংগ্রহ করে। গোয়েন্দা ভাষায় একে বলা হয় ‘প্যাটার্ন অব লাইফ’।
শনিবার সকালে খামেনি কখন কার্যালয়ে থাকবেন এবং কারা তার সঙ্গে বৈঠকে যোগ দেবেন–এ বিষয়ে নিশ্চিত হতে রিয়েল-টাইম ট্রাফিক ডেটা বিশ্লেষণ করা হয়।

এর আগে রয়টার্স জানিয়েছিল, তেহরানের কেন্দ্রস্থলের ওই কমপ্লেক্সে একটি বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময় এগিয়ে আনা হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, খামেনির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া–যা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ নিশ্চিত করতে পেরেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও দাবি করা হয়েছে, পাস্তুর স্ট্রিটের আশপাশের প্রায় এক ডজন মোবাইল ফোন টাওয়ার আংশিক অচল করে দেওয়া হয়, যাতে কল করলে ‘ব্যস্ত’ দেখায় এবং নিরাপত্তা টিম সম্ভাব্য সতর্কবার্তা আদান-প্রদান করতে না পারে।
ইসরায়েলের এই দীর্ঘমেয়াদি গোয়েন্দা অভিযানে বড় ভূমিকা রেখেছে তাদের সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিট ৮২০০, মোসাদের গুপ্তচর নেটওয়ার্ক এবং সামরিক গোয়েন্দাদের প্রতিদিনের ব্রিফিং থেকে পাওয়া তথ্যভাণ্ডার।
সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস নামে পরিচিত একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করে শতকোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণের মাধ্যমে এই নজরদারি কাঠামো গড়ে তোলা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.৫৫” title=”যুদ্ধের মধ্যে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান”]
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে খাদ্য ও কৃষি পণ্য রপ্তানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরান সরকার।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।
ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে জনগণের জন্য অত্যাবশ্যকীয় পণ্য বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.৫২” title=”ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প”]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল।
ট্রাম্প বলেন, ‘এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে।’
এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.১২” title=”ইরান ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগে থেকে কিছু জানায়নি: কাতার”]
ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কাতারকে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই হামলার বিষয়ে ইরান কাতারকে কোনো আগাম সতর্কবার্তা দেয়নি
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.০৫” title=”হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা”]
ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই চালানো এই অভিযানে ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ভিডিওতে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.৫৩” title=”হুমকির মুখে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র”]
চলমান সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের প্রধান। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ তথ্য প্রকাশ করে।
রসাটমের সিইও আলেক্সি লিখাচেভের বরাতে বলা হয়, ‘নিশ্চিতভাবে কেন্দ্রটির ওপর হুমকি রয়েছে।’
তিনি জানান, মাত্র কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে বিদ্যুৎ কেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

গত শনিবার রসাটম জানায়, তারা ইতোমধ্যে ইরান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিয়েছে। তবে তাদের কর্মীরা এখনো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবস্থান করছেন। কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় ইরানের বন্দর নগরী বুশেহরে নির্মিত হয়েছিল।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাতে লিখাচেভ বলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তী ধাপে আরও ১৫০ থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর জানিয়েছিলেন, শত শত রুশ নাগরিক ওই স্থাপনাটিতে কর্মরত রয়েছেন।
সূত্র: রয়টার্স
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.৩৬” title=”ইরানের চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জর্ডানের”]
ইরান থেকে ছোঁড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে জর্ডান।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম-সংলগ্ন এলাকায় ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো হয়েছে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়। এসব ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.৩৩” title=”ইরানের ৭৩ ক্ষেপণাস্ত্র ও ৯১ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের”]
ইরান থেকে উৎক্ষেপণ করা ৭৩টি ক্ষেপণাস্ত্র ও ৯১টি ড্রোন ধ্বংস করেছে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরা জানিয়েছে, এমন দাবি করেছে দেশটি।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.২৫” title=”ইরানের হামলায় আরব আমিরাতে নিহত ৩”]
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.০১” title=”ওমানের সালালাহ বন্দরের কাছে ড্রোন বিধ্বস্ত”]
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়, মঙ্গলবার সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়। একই সময়ে ধোফার গভর্নরেটে আরও দুটি ড্রোন আটকে দেওয়া হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ড্রোনগুলো ইরান থেকে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিছু উল্লেখ করা হয়নি।
গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.৫০” title=”ইরানে মেয়েদের স্কুলে ‘ভয়াবহ’ হামলা: নিহত অন্তত ১৬০, তদন্ত চায় জাতিসংঘ”]
ইরানের একটি মেয়েদের স্কুলে হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর।
মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক হামলার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত, নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন।
দপ্তরের মুখপাত্র রভিনা শামদাসানি বলেন, ‘তদন্ত করার দায়িত্ব সেই বাহিনীর, যারা এই হামলা চালিয়েছে।’
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই এই ঘটনা ঘটে। এতে ১৬০ জনের বেশি মানুষ নিহত হন।
এ অভিযোগের প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘মার্কিন বাহিনী ইচ্ছা করে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করবে না।’
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.৩৫” title=”সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হামলা: ইসরায়েলকে দায়ী করল ইরান”]
সৌদি তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তেহরান এ ঘটনাকে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান হিসেবে উল্লেখ করেছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, ‘আরামকোর ওপর হামলাটি ছিল ইসরায়েলের একটি ছদ্মবেশী অভিযান। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মাধ্যমে যে অপরাধ তারা করছে, তা থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্ন খাতে নেওয়াই তাদের উদ্দেশ্য।’
ওই সূত্র আরও দাবি করে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ ও স্থাপনাকে নিশানা করা হবে এবং এ পর্যন্ত অনেকগুলোতে হামলাও চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো ইরানের হামলার লক্ষ্য ছিল না।
সূত্রটির ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের লক্ষ্য হতে পারে।
সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হামলার পর রাস তানুরায় আরামকোর সংশ্লিষ্ট শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
JUST IN: 🇸🇦 Iran strikes Saudi Arabia’s Aramco Ras Tanura oil refinery. pic.twitter.com/eTmPGRFAY5
— BRICS News (@BRICSinfo) March 2, 2026
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.১৬” title=”ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা”]
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একাংশ ক্ষেপণাস্ত্র শহরে আঘাত হানলেও, ক্ষয়ক্ষতি সীমিত এবং কোনো প্রাণহানি হয়নি।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিছু ক্ষয়ক্ষতি করেছে, তবে স্থানীয় জনসাধারণ নিরাপদ রয়েছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.১০” title=”তেহরানের ‘প্রতিটি অংশ’ মার্কিন-ইসরায়েলি হামলার শিকার”]
ইরানের তেহরানের প্রতিটি অংশ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক মুহাম্মদ খাতিবি। তিনি বিবিসিকে বলেন, ‘এটি কেবল সামরিক লক্ষ্য নয়, সাধারণ মানুষকেও লক্ষ্য করে একটি পরিকল্পিত হামলা।’
খাতিবি জানান, শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরানের মোবাইল টাওয়ার, সম্প্রচার স্টেশনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের গ্র্যান্ড বাজারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর প্রতিক্রিয়া সম্পর্কে খাতিবি বলেন, ‘ছোট কয়েকটি দল তা উদযাপন করেছে, তবে বড় ধরনের কোনো অশান্তি দেখা যায়নি।’
তিনি আরও জানান, সাধারণত যারা প্রতিক্রিয়া দেখায়, তারা হামলা চালানোর সময় সামরিক ও পুলিশি স্থাপনায় কেন্দ্রীভূত থাকে।
খাতিবি মনে করেন, ইরানের বাইরে বিচ্ছিন্নতাবাদী ও বিরোধী দলগুলো শিগগিরই প্রতিবাদ ডাকার আহ্বান জানাবে, যা জানুয়ারিতে ইরানে দেখা গিয়েছিল; তখন হাজারো মানুষ নিহত হয়েছিল।
‘এই (শাসনব্যবস্থা পরিবর্তনের) পরিকল্পনাই শুরু থেকেই ছিল। পারমাণবিক ইস্যু কেবল একটি অজুহাত ছিল, আমার মনে হয়।’
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.০০” title=”ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের”]
ইসরায়েলের বিমান বাহিনী দাবি করেছে, ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্ট কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ‘অসংখ্য গোলাবারুদ’ নিক্ষেপ করা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই কম্পাউন্ডটি ব্যবহার করেছিলেন। মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি তার নিজ কম্পাউন্ডেই নিহত হয়েছেন।
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.৫১” title=”ইসরায়েলি হামলা: লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে”]
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সোমবার থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে পৌঁছেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেছেন, ‘আরও অনেক মানুষ রাস্তায় গাড়িতে ঘুমিয়েছে বা এখনো যানজটে আটকে আছে।’
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.৪০” title=”ইসরায়েল যদি যুদ্ধ চায়, তবে তাই হোক: হিজবুল্লাহ নেতা”]
হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ কামাতি এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন, হামলার পর তাদের সামনে ‘প্রতিরোধে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ইসরায়েল যদি সরাসরি যুদ্ধ চায়, ‘তবে তাই হোক’। কামাতি আরও যোগ করেন যে, হিজবুল্লাহর জন্য এখন ‘ধৈর্যের যুগ শেষ হয়ে গেছে’।
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.২৩” title=”ইরানের ১৫৩ শহরে ১০৩৯ হামলা”]
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হামলায় ক্ষয়ক্ষতির একটি তালিকা দিয়েছে। সেটির নিচে দেওয়া হলো:
- এখন পর্যন্ত সারা দেশের অন্তত ১৫৩টি শহর হামলার শিকার হয়েছে।
- ৫০৪টি স্থানে মার্কিন-ইসরায়েলি বাহিনী আঘাত হেনেছে।
- হামলার সংখ্যা ১ হাজার ৩৯টি।
- অন্তত ৭৮৭ জন প্রাণ হারিয়েছেন।
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.১০” title=”পাকিস্তানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের”]
পাকিস্তানজুড়ে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে আগামী ৬ মার্চ পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচির কনস্যুলেট জেনারেল দপ্তর।
যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসলামাবাদ, যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল লাহোর এবং যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল করাচি আলাদাভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার প্রকাশিত এএফপির হিসাব অনুযায়ী, বিক্ষোভে মৃতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে।
Due to the current security situation, the U.S. Embassy in Islamabad and the Consulates General in Lahore and Karachi have cancelled all visa appointments through Friday, March 6.
— U.S. Embassy Islamabad (@usembislamabad) March 3, 2026
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.০২” title=”ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা”]
ওমানের দুকম বাণিজ্যিক বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এর আগে, গত সপ্তাহের শেষ দিকেও একই বন্দরে ড্রোন হামলা হয়েছিল। সে সময় এক শ্রমিক আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, যা বিশ্ব সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। একই সময়ে সৌদি আরবও তাদের বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রাখে।
বছরের পর বছর ধরে ওমান মার্কিন-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। গত মাসেও দেশটিতে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
[/live_update]
[live_update time=”দুপুর ০৩.৫১” title=”ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭”]
ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানজুড়ে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে।
[/live_update]
[live_update time=”দুপুর ০৩.৪৭” title=”যুদ্ধে সমর্থন না দেওয়ায় স্টারমারের ওপর ট্রাম্পের ক্ষোভ”]
ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিতে অস্বীকার করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়েছেন, এর ফলে দুই দেশের তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ এখন চরম চাপের মুখে।
ট্রাম্প স্টারমার সম্পর্কে বলেন, ‘তিনি মোটেও সাহায্য করেননি… আমি কখনো ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমন আচরণ আমি কখনো আশা করিনি।’
তিনি আরও যোগ করেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে। ট্রাম্পের ভাষায়, ‘এটি আসলে এখন এক ভিন্ন জগত। আপনার দেশের সাথে আমাদের আগে যে ধরণের সম্পর্ক ছিল, এখনকার সম্পর্ক তার চেয়ে অনেক আলাদা।’
[/live_update]
[live_update time=”দুপুর ০৩.৩৯” title=”ইরানে নিহত ৫, আহত ২৫”]
ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইরানের হামাদান শহরের আবাসিক এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জনবহুল এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার ফলে এই বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
[/live_update]
[live_update time=”দুপুর ০৩.৩০” title=”কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা”]
সংঘাতের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে মার্কিন দূতাবাস এ খবর জানিয়েছে।
মার্কিন দূতাবাস বলেছে, সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”দুপুর ০২.৪৭” title=”যত অস্ত্র আছে তা দিয়ে চিরকাল যুদ্ধ করা সম্ভব: ট্রাম্প”]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে ‘মাঝারি ও তা থেকে কিছুটা উন্নত’ মানের যেসব সামরিক অস্ত্রশস্ত্র আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেছেন।
যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত উল্লেখ করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের কাছে যে অস্ত্র আছে তা অনেক দেশের সেরা অস্ত্রের থেকেও আধুনিক। এই অস্ত্রের মজুত প্রায় অসীম।’
ট্রাম্পের অভিযোগ, তার পূর্বসূরী জো বাইডেন ইউক্রেনকে অনেক বেশি অত্যাধুনিক মার্কিন অস্ত্র দিয়ে ফেলেছেন।
[/live_update]
[live_update time=”দুপুর ০২.২০” title=”মার্কিন-ইসরায়েলি হামলায় ১৩ ইরানি সেনা নিহত”]

ইরানের কেরমান প্রদেশে মার্কিন ও ইসরায়েলের ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছে। ইরানের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
[/live_update]
[live_update time=”দুপুর ০২.১৩” title=”ইরানের স্কুলে হামলায় নিহতদের জন্য গণজানাজা”]
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত ১৬৫ জনের জন্য গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, হাজার হাজার মানুষ একটি জনসমাগমস্থলে জড়ো হয়েছেন। সমবেত জনতা ‘আমেরিকার মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’ এবং ‘আত্মসমর্পণ নয়’ স্লোগান দেয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই স্কুলে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র রোববার বলেছেন, ওই এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তিনি অবগত নন।
[/live_update]
[live_update time=”দুপুর ২টা ০৯ মিনিট” title=”যুদ্ধের মধ্যেই ইরানে ভূমিকম্পের আঘাত”]
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শিকার ইরানের জেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
তবে এতে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
[/live_update]
[live_update time=”দুপুর ১টা ১৪ মিনিট” title=”হরমুজ প্রণালীতে জাহাজ দেখলে আগুন দেওয়ার হুমকি তেহরানের”]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। এমনকি এ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করলে এতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক উপদেষ্টা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এ নৌপথ কার্যত বন্ধ, সেখানে প্রবেশ করলে জাহাজগুলোকে কঠোর জবাব দিতে হবে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। এর ফলে এটি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।
[/live_update]
[live_update time=”দুপুর ১টা ১৪ মিনিট” title=”মার্কিন হামলায় পাঁচ আইআরজিসি সেনা নিহত”]
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, কেন্দ্রীয় বুশেহর প্রদেশের জ্যাম এবং দির শহরে এই হামলা সংঘটিত হয়েছে।
[/live_update]
[live_update time=”বেলা ১২টা ৪০ মিনিট” title=”মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার আহ্বান”]
মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশ থেকে নিজেদের নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এসব দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা।
স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরা নামদার বলেন, মার্কিন নাগরিকদের এখনই বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন থেকে বের হয়ে যাওয়া উচিত।
যদিও এভাবে তাড়াহুড়ো করে ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়াকে ‘অত্যন্ত অদ্ভূত‘ হিসেবেই উল্লেখ করেছেন আল জাজিরার ওয়াশিংটন ডিসির প্রতিনিধি প্যাটি কালহেন। তিনি বলেন, ‘যেখানে বাণিজ্যিক পরিবহন নেই, সেখানে মার্কিন নাগরিকরা পুরো মধ্যপ্রাচ্য থেকে কীভাবে বের হবে, তা ঠিক জানা নেই।’
[/live_update]
[live_update time=”বেলা ১২টা ১৮ মিনিট” title=”বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান”]
বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামি রেভুলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, মঙ্গলবার সকালেই শেখ ইসার মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সংস্থাটি বলছে, তারা ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ধ্বংস করেছে এবং জ্বালানি ট্যাংকগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে।
যদিও এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
[/live_update]
[live_update time=”বেলা ১১টা ৫৩ মিনিট” title=”ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর”]
ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তারা বলেছে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ‘এক ঝাঁক ড্রোন’ ব্যবহার করে ঘাঁটির রাডার সাইট ও কন্ট্রোল রুমগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
[/live_update]
[live_update time=”বেলা ১১টা ৪৫ মিনিট” title=”ইরানের সঙ্গে যুদ্ধে ছয় মার্কিন সেনা নিহত”]

ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত ছয় মার্কিন সেনা নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন আগেই নিখোঁজ ছিলেন এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই সংঘাতকে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি মোকাবিলার ‘শেষ এবং সেরা সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে, তবে প্রয়োজনে এটি দীর্ঘ সময় ধরে চালানো সম্ভব।
তবে প্রয়োজন পড়লে স্থল বাহিনী মোতায়েন করার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। এর আগে কুয়েত ভুলবশত তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দেয়। তবে তাতে সব ক্রু সদস্য নিরাপদে রক্ষা পান।
[/live_update]
[live_update time=”বেলা ১১টা ৩৪ মিনিট” title=”লেবাননের ৫৯ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের”]
লেবাননের ৫৯ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এসব অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার ‘জরুরি সতর্কতা’ জারি করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র অ্যাভিচায় অদ্রায় এক এক্স পোস্টে অন্তত ৫৯টি এলাকা তালিকাভুক্ত করেছেন। এর বেশিরভাগই লেবাননের দক্ষিণে অবস্থিত। তিনি বলেছেন, এসব স্থানকে ‘হিজবুল্লাহ কার্যক্রমের কারণে’ সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অদ্রায় লিখেছেন, ‘নিজের নিরাপত্তার জন্যই আপনাকে অবিলম্বে বাড়ি খালি করতে হবে এবং গ্রাম থেকে অন্তত এক হাজার মিটার দূরে খোলা এলাকায় চলে যেতে হবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘যারাই হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা যুদ্ধে ব্যবহৃত সরঞ্জামের কাছাকাছি অবস্থান করবেন, তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা রক্ষা করতে অবিলম্বে এলাকা খালি করে দিন।’
[/live_update]
[live_update time=”সকাল ১০টা ১০ মিনিট” title=”দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবেন না ট্রাম্প: জে ডি ভ্যান্স”]

ইরানে বছরের পর বছর ধরে চলা সংঘাতে ট্রাম্প জড়াবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে ভ্যান্স বলেন, ট্রাম্পের ইরানের ওপর আক্রমণ ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, ‘এখানে প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানেন তিনি কী অর্জন করতে চান। ট্রাম্প কখনই এমন একটি বহু-বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঢুকতে দেবেন না যার কোনও সুস্পষ্ট শেষ নেই এবং কোনও স্পষ্ট লক্ষ্য নেই।’
ভ্যান্স বলেন, এবারের সংঘাতের মূল লক্ষ্য ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ‘ট্রাম্প দেশকে সেই যুদ্ধের মধ্যে ঢুকতে দেবে না যতক্ষণ না সেখানে কোনো স্পষ্ট নির্ধারিত লক্ষ্য রয়েছে। এর অর্থ ইরাক ও আফগানিস্তানের সঙ্গে যে সমস্যায় পড়েছিলাম তা আর ভোগ করব না।’
[/live_update]
[live_update time=”সকাল ১০টা ১০ মিনিট” title=”করাচিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছেন মার্কিন সেনারা”]
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছেন মার্কিন সেনারা।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে একথা বলা হয়েছে।
তবে ওই গুলিতে কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা কর্মকর্তাদের কথা থেকে পরিষ্কার হওয়া যায়নি। তাছাড়া মিশনটি রক্ষায় নিয়োজিত অন্য কেউ—যেমন বেসরকারি নিরাপত্তারক্ষী বা স্থানীয় পুলিশ—গুলিবর্ষণ করেছে কি না, সেটিও জানা যায়নি।
এর আগে বিক্ষোভকারীরা কনস্যুলেট চত্বরে ঢুকে বাইরের দেয়াল ভেঙে ফেললে সংঘর্ষের সময় অন্তত ১০ জন নিহত হন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেন, নিরাপত্তাকর্মীরা গুলি চালিয়েছিল। তবে তারা কোন সংস্থার সদস্য ছিলেন তা তিনি উল্লেখ করেননি।
বিক্ষোভের পর চলমান নিরাপত্তা সংকটে পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই নির্দেশনা ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
ঘোষণায় বলা হয়েছে, এই বাতিলাদেশ ৬ মার্চ শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার করাচি কনস্যুলেটে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। তারপরই এমন সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।
[/live_update]
[live_update time=”সকাল ৯টা ২০ মিনিট” title=”ইরানে সোমবারে প্রাণ হারিয়েছে প্রায় ১০০ জন”]
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলায় ইরানে সোমবার একদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৯৬ জন।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৮৫ বেসামরিক নাগরিক এবং ১১ সামরিক সদস্য নিহত হয়েছেন।
ওয়াশিংটনভিত্তিক এই সংস্থাটি বলেছে, সর্বশেষ হিসাব অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।
এর আগে ইরানিয়ান রেড ক্রস সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল।
এইচআরএএনএ জানিয়েছে, সোমবারও ইরানের বিভিন্ন স্থান ও অবকাঠামোয় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
[/live_update]
[live_update time=”সকাল ৯টা ১০ মিনিট” title=”ইরানের পারমাণবিক স্থাপনা হামলার আওতার বাইরে চলে যাচ্ছিল: নেতানিয়াহু”]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ‘কয়েক মাসের মধ্যে’ হামলার আওতার বাইরে চলে যেত।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ‘কয়েক মাসের মধ্যে’ হামলার নাগালের বাইরে চলে যেত।
নেতানিয়াহু বলেন, ‘তাদের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আমরা আঘাত করার পর আপনি ভাবতে পারেন তারা শিক্ষা নেবে, কিন্তু তারা তা নেয়নি। কারণ তারা পরিবর্তনযোগ্য নয়; তারা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে সম্পূর্ণ উগ্রভাবে অঙ্গীকারবদ্ধ।’
‘তাই তারা নতুন নতুন স্থাপনা, নতুন জায়গা, ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করতে শুরু করে, যা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক বোমা কর্মসূচিকে কয়েক মাসের মধ্যে হামলা থেকে সুরক্ষিত করে তুলত।’ যোগ করেন তিনি।
নেতানিয়াহুর মতে, ‘এখনই পদক্ষেপ নেওয়া না হলে, ভবিষ্যতে আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকত না।’
[/live_update]
[live_update time=”সকাল ৮টা ৪৫ মিনিট” title=”ইরানের স্কুলে বোমা হামলা মানবাধিকার আইনের লঙ্ঘন: জাতিসংঘ”]
ইরানের একটি স্কুলে বোমা হামলাকে মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের শিক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘শিক্ষার জন্য নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের হত্যা করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে স্কুলগুলোর জন্য প্রদত্ত সুরক্ষার গুরুতর লঙ্ঘন।”
এই হামলায় ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
[/live_update]
[live_update time=”সকাল ৮টা ৩০ মিনিট” title=”মধ্যপ্রাচ্যে আরও জ্বালানি বিমান ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র”]
মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। সেখানে থাকা সেনাদের আরও শক্তিশালী করতে জ্বালানি বিমান ও যুদ্ধবিমান পাঠাচ্ছে তারা।
ইসরায়েল হাইওমের খবরে বলা হয়েছে, অতিরিক্ত ১৫টি আকাশে জ্বালানি ভরার বিমান মোতায়েন করা হয়েছে।
এসব বিমানগুলো যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজকে মাটিতে অবতরণ না করেই আকাশে জ্বালানি সরবরাহ করতে পারে, ফলে দ্রুত জ্বালানি স্থানান্তর সম্ভব হয়।
ইসরায়েল হায়োম আরও জানিয়েছে, এসব রিফুয়েলিং বিমানগুলোর সঙ্গে যুদ্ধবিমানও পাঠানো হয়েছে।
[/live_update]
[live_update time=”সকাল ৮টা ৩০ মিনিট” title=”কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা”]

কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা কুয়েতে মার্কিন সেনাদের ক্যাম্প আরিফজান ঘাঁটিতে ‘নতুন দফায় হামলা’ চালিয়েছে।
আইআরজিসি দাবি করেছে, হামলায় ১০টি ড্রোন ব্যবহার করা হয়। তারা বলছে, ড্রোনগুলো সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
[/live_update]


