রংপুরে ক্যাবল ওয়ানের অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

রংপুরে ক্যাবল ওয়ানের অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ক্যাবল ওয়ানের অফিসে হামলার সময়। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।
Advertisement
Advertisement

রংপুরে ডিশ লাইন অপারেটর ক্যাবল ওয়ানের অফিসে হামলার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে নগরীর দুটি আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, রংপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন (৪৪) এবং বিএনপির জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক তামজিদুর রশিদ গালিব (৪৩)। মুরাদ ও গালিব কামাল কাছনা কাঁচাবাজার এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল কামাল কাছনা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গালিবকে (৪৩) এবং মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নুরপুর থেকে মুরাদকে গ্রেপ্তার করে। পরে তাদের রংপুর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, রোববার রাতে তামজিদুর রশিদ গালিবের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করে বিএনপির সংগঠন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আরও পড়ুন

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘র‍্যাব এবং গোয়েন্দা পুলিশের কাছ থেকে আমরা ক্যাবল ওয়ানের অফিসে হামলার ঘটনায় দুইজন আসামিকে পেয়েছি। তাদেরকে ওই ঘটনার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

রোববার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ানের অফিসে হামলার ঘটনা ঘটে। এ সময় ওই প্রতিষ্ঠানের জিএম কাফি এবং তার পরিবারকে মোবাইলে হত্যার হুমকিও দেয় অভিযুক্তরা।

হামলার পর ক্যাবল ওয়ানের অফিস পরিদর্শন করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ। ওই রাতেই এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad